ফেনী
মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৩
, ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ভারতে মৈত্রি কাপে অংশ নিচ্ছে ফেনী জেলা ক্রিকেট দল

 

ক্রীড়া প্রতিবেদক-দ্বিপাক্ষিক সিরিজ সফর। এবারই প্রথমবার দেশের বাইরে প্রতিবেশী দেশ ভারতে অনুষ্ঠিতব্য ‘মৈত্রি কাপে’ অংশ নিচ্ছে ফেনী জেলা ক্রিকেট দল। তাই খেলোয়াড় সহ ক্রিকেট প্রেমীদের চোখে-মুখে স্বপ্নের ছায়া।মঙ্গলবার বাংলাদেশের ফেনী জেলা ক্রিকেট দলের সাথে ভারতবর্ষের পশ্চিমবাংলায় বীরভ‚ম জেলা ক্রিকেট দলের ‘মৈত্রী কাপ’ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হবে। এম জি আর স্পোর্টস একাডেমীর আয়োজনে টুর্ণামেন্টে তিনটি ওয়ানডে ম্যাচ ও দুইটি টি-টুয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

রবিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ক্যান্টেনমেন্ট স্টেশন থেকে রেলপথে যাত্রা করবে খেলোয়াড়রা। জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন ও সহকারী কোচ আলী আশরাফ ইমনের তদারকিতে খেলোয়াড়দের মধ্যে সফরকারি দলে রয়েছেন মো. এমরান, মো. শাহাদাত হোসেন, মোহাম্মদ মাজহারুল ইসলাম, মোহাম্মদ তানভীর মাওলা, মো. পলাশ, মীর হোসেন রিংকু, তৌহিদুল ইসলাম, রহমত উল্যাহ রনি, শাহাদাত হোসেন, তৌহিদুর রহমান, মোহাম্মদ আদনান কামাল, মো. রিয়াদ হোসেন ও মো. মেজবাহ উদ্দিন। খেলোয়াড়দের সাথে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক সাহেদ উদ্দিন মিল্লাত, সদস্য আবদুল মোতালেব হুমায়ুন ও মো. আজম চৌধুরীও রয়েছেন।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!