ফেনী
সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৪
, ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

যুব ক্রিকেটে ভারতকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক-যুব এশিয়া কাপে কাল মালয়েশিয়াকে ২৬২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কুয়ালালামপুরে আজ বাংলাদেশ যুবাদের কাছে পাত্তা পায়নি ভারত অনূর্ধ্ব-১৯ দলও। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচটা বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজেছে ভারতের। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে গেছে বাংলাদেশ।

বৃষ্টি-বাধায় ৩২ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশকে ১৮৮ রানের লক্ষ্য দেয় ভারত। ওপেনিং জুটিতে ৮২ রান যোগ করে জয়ের পথে দলকে অনেকটা এগিয়ে নেন পিনাক ঘোষ-নাঈম শেখ। মন্দ্বীপ সিংয়ের জোড়া ধাক্কায় ২৬ রানের মধ্যে ২ উইকেট হারালেও পিনাক ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিং আর কোনো বিপদ ঘটতে দেয়নি। দুজনের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটি ৮৩ রান যোগ করে ২৪ বল বাকি থাকতেই দলকে এনে দিয়েছে দুর্দান্ত এক জয়। পিনাক ৮১ ও হৃদয় অপরাজিত ছিলেন ৪৮ রানে।
এর আগে টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। ৩২ ওভারে ভারতীয় যুবারা ৮ উইকেটে তোলে ১৮৭ রান। ৫.৮৪ রানরেটে স্কোরটা যথেষ্ট চ্যালেঞ্জিংই বলতে হবে। কিন্তু এই চ্যালেঞ্জে উতরে যেতে যে উন্মুখ ছিলেন সাইফরা। গত মাসে দেশের মাঠে আফগানিস্তান-ধাক্কা সামলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যে আবারও ছন্দ ফিরে পাচ্ছে, সেটি বোঝা গেল গ্রুপ পর্বে টানা তিন জয়ে। পরশু প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। গত ডিসেম্বরে সর্বশেষ যুব এশিয়া কাপে বাংলাদেশ বিদায় নিয়েছিল সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে। এবার এই ধাপটা পেরোতে পারলে ১৯ নভেম্বর শিরোপার লড়াইয়ে নামতে পারবেন সাইফরা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!