ফেনী
মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৪
, ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সেরাটা দিতে পারলে সিরিজ জিতবে বাংলাদেশ: মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক- বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, নিজেদের সেরাটা দিতে পারলে সিরিজ জিতবে বাংলাদেশ। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে টাইগাদের অধিনায়ক এ কথা বলেন।

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আগামীকাল সোমবার ঢাকায় পর্দা উঠছে তিন জাতি সিরিজের।

এর একদিন আগে করা সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, উইকেট ভালো, টস নিয়ে ভাবি না। মাঠে অন্তত ৮০ ভাগ পরিকল্পনা বাস্তবায়ন হলে আমরাই জিতব।

ইমরুল কায়েস ছাড়া দলের বাকি সদস্যরা ফিট রয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশের সাবেক কোচ হাথুরুসিংহে নিয়ে মাশরাফি বলেন, হাথুরুসিংহকে স্যালুট জানাই, আমরা তার নির্দেশে খেলে ভালো রেজাল্ড করেছি। এই ক্রেডিট দিতে আমাদের বিন্দুমাত্র প্রশ্ন নেই। তবে প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকরা।

একই সংবাদ সম্মেলনে খালেদ মাহমুদ সুজন বলেন, ত্রিদেশীয় সিরিজে আমরা চ্যাম্পিয়ন হতে চাই।

অন্যদিকে শ্রীলঙ্কা দলের সংবাদ সম্মলনে হাথুরুসিংহে বলেন, সৌম্য তাসকিন ছাড়াও বাংলাদেশ ভালো দল ও টাফ প্রতিপক্ষ।

সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!