ফেনী
মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৯
, ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মঙ্গলবার ফেনী আসছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার

 

স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার ফেনীতে আসছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও স্টার লাইন গ্রুপের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হাবিবুল বাশার। ওইদিন শহরের এসএসকে সড়কের স্টারলাইন স্পেশালের নতুন বাসের উদ্বোধন করবেন তিনি । এর আগে শনিবার জাতীয় ক্রিকেট দলের সাবেক অ ধিনায়ক হাবিবুল বাশার স্টার লাইন গ্রুপের ব্যান্ড এ্যাম্বাসেডর নিযুক্ত হন।এ উপলক্ষে শনিবার ঢাকাস্থ বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস্ লিমিটেড এর সিটি সেন্টারস্থ কার্যালয়ে এক অনুষ্ঠানে স্টার লাইন গ্রুপের পক্ষে কোম্পানীর পরিচালক মাইন উদ্দিন ও ব্র্যান্ড এ্যাম্বাসেডর হাবিবুল বাশার স্ব-স্ব পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস্ লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার ও স্টার লাইন গ্রুপের পরিচালক সাঈদুল হক মিন্টু, আদেল উদ্দিন ও সাহেদ মাহমুদ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।চুক্তি অনুযায়ী আগামী দুই বছর হাবিবুল বাশার স্টার লাইন গ্রুপের বিভিন্ন পণ্য সামগ্রীর প্রচারণায় ও স্টার লাইন গ্রুপের বিভিন্ন সামাজিক জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!