ফেনী
রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪১
, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ছাত্র-জনতা হত্যাসহ ৯ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফেনীতে ছাত্র-জনতা হত্যাসহ ৯ মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা সফিকুল ইসলাম সম্রাট (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।সে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উত্তর জাহানপুরের খুরশিদ আলমের ছেলে।

সুত্র জানান, ফেনী জেলা গোয়েন্দা ও ফেনী মডেল থানা পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে চট্টগ্রাম হালিশহর এলাকা হতে পলাতক আসামী সফিকুল ইসলাম সম্রাটকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট মহিপালে গনহত্যার ঘটনায় দায়েরকৃত ৬টি হত্যা ও মারধর হত্যা চেষ্টাসহ ৯টি মামলা রয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেতা সম্রাট হত্যাকান্ডসহ ঘটনার সাথে জড়িত ছিল মর্মে স্বীকার করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা।

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান,হত্যাসহ দায়েরকৃত সকল মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!