ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১২
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

‘পৃথিবীটা কীভাবে জলদস্যুদের হলো’ বইয়ের পাঠোত্তর আড্ডা

১৯ অক্টোবর’২৪ স্থানীয় একটি মিলনায়তনে ফেনী রিডার্স ফোরামের উদ্যোগে ❝পৃথিবীটা কীভাবে জলদস্যুদের হলো❞ বইয়ের পাঠোত্তর আড্ডার আয়োজন করা হয়। উক্ত আড্ডায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বইটির লেখক মুহাম্মদ ফজলুল হক দাউদ। উক্ত বইয়ে লেখক ইউরোপীয় সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, বিজ্ঞানবাদ, উপনিবেশ-বিউপনিবেশ বিষয়ক আলোচনা তুলে ধরেন।

আড্ডায় আরও আলোচনা করেন কবি ও চিন্তক শাহাদাত মাহমুদ সিদ্দিকী, ফেনী সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মামুনুর রশিদ, বিশিষ্ট গবেষক ও ব্যাংকার ওমর ফারুক, শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক ইউসুফ মজুমদার। আড্ডায় বইয়ের কন্টেন্টের উপর আলোচনা-সমালোচনায় মুখর ছিলো উপস্থিত পাঠকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি জিয়া মহিলা কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, কবি ও গবেষক মোহাম্মদ সফিউল হক, ব্যাংকার সৈকত ইকবাল, ব্যাংকার অর্ণব মামুন, কামরুল ইসলাম, নুরুল ইসলাম, কবি ও সম্পাদক ফজলুল মল্লিক, নাজিম উদ্দীন সৌরভ, এনামুল হক, স্বাধীন মুরশিদ, নাজিম মোহাম্মদ, আতাহার তানজিদ, মাহবুব বিন সরওয়ার পুলক, সাখাওয়াত প্রমুখ।

ফেনী রিডার্স ফোরাম ২০১৮ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। প্রতিমাসে ফোরামটি সিলেবাসকৃত বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বইয়ের উপর সার্কেল অধিবেশন পরিচালনা করে থাকে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!