ফেনী
শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৫
, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও হারল পাকিস্তান

মাঠে এবং মাঠের বাইরের নানা কাণ্ডে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেটের। নানা বিতর্ক আর বাজে ফর্ম সঙ্গী করে অস্ট্রেলিয়া সফরে এসেছে তারা। অজিদের বিপক্ষে সিরিজেও শুরুটা হলো হার দিয়ে। তবে হারের আগে স্বাগতিকদের চোখে চোখ রেখেই লড়াই করেছে পাকিস্তান। মেলবোর্নে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০৩ রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ৩৩ ওভার ৩ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ২৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় তারা। তবে এরপর ৮৫ রানের জুটি গড়েন স্মিথ এবং ইংলিস। তাতে মনে হচ্ছিলো সহজেই ম্যাচ জিতে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু ১৭তম ওভারে ৪৪ রান করা স্মিথ ফিরলে আবারও ম্যাচে ফেরে পাকিস্তান। ২০ তম ওভারে আফ্রিদির শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ আউট হয়ে বিদায় নেন ইংলিস। হাফ সেঞ্চুরি বঞ্চিত হন তিনিও। ৪২ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৯ রান করে বিদায় নেন তিনি।

এরপর ২১তম ওভারে জোড়া আঘাত হানেন হারিস রউফ। ১৩ বলে ১৬ রান করা মার্নাস ল্যাবুশেনকে ফেরানোর পরের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফেরান হারিস। সুবিধা করতে পারেননি অ্যারন হার্ডিও। তিনি ১৯ বলে ১০ রানে ফিরে গেলে চাপে পড়ে অজিরা। সেখান থেকে প্যাট কামিন্সের বীরত্বে ম্যাচ জিতেছে স্বাগতিকরা। কামিন্সের ব্যাটে আসে ৩১ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস। মাঝে শন অ্যাবট ১৯ বলে ১৩ রান করে ফিরে যান।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে টেনেটুনে ২০০ পার করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। তিনি করেছেন ৪৪ রান। আর নয় নম্বরে নেমে ৩৯ বলে ৪০ রান করেন নাসিম। তাছাড়া ৩৭ রান এসেছে বাবর আজমের ব্যাট থেকে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!