ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০১
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে জামায়াত আমির ডা: শফিকুর রহমান

চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে

চাঁদাবাজির পথ প্রশস্ত করতে চব্বিশের শহীদরা প্রাণ দেননি।দোহাই লাগে এসব বন্ধ করুন।শহীদদের রক্ত যেন বৃথা না যায়। এসব করলে শহীদদের রক্তের অসম্মান হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সোমবার সকালে ফেনীর ফুলগাজীর কালির হাটে শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এ মন্তব্য করেন তিনি।

এসময় জামায়াত আমির আরও বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। মহান আল্লাহ দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন।

পরে পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শন শেষে ফেরার পথে চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া উপহারের ঘর উদ্বোধন করবেন জামায়াত আমির। পরে পরশুরাম বাজারে পথসভায় বক্তব্য রাখেন। পথসভা শেষে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেওয়া ঘর উদ্বোধন করেন ডা: শফিকুর রহমান

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান,সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!