ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা

প্যারোলে মুক্তি লাভ করে ফেনীর পরশুরামে পিতা রফিকুল ইসলামের জানাযার নামাজে অংশ নিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার।সোমবার বেলা ১১টায় পরশুরাম পৌরসভার অনন্তপুর সলিয়া কোলাপাড়া ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।এসময় বিএনপি জামাতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরে যুবলীগ নেতার পিতা রফিকুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

‎পুলিশ সুত্র জানায়, মৃত্যুর পর বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য ইয়াছিন শরীফ মজুমদারের পক্ষ থেকে তার স্ত্রী নাজিয়া সুলতানা আনিকা আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্যারোলে মুক্তির জন্য আবেদন জানালে ৩ ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়।ফলে সকাল ১০টার দিকে পুলিশের পাহারায় তাকে ফেনী জেলা কারাগার থেকে পৌরসভার অনন্তপুরে গ্রামের বাড়িতে আনা হয়।

এ ব্যাপারে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, জানাজা শেষে প্যারোলে মুক্তির সময় শেষ হওয়ায় তাকে কারাগারে হস্তান্তর করা হয়।

‎প্রসঙ্গত: গত বছরের ৩০ জুলাই ঢাকার ধানমন্ডি এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা ইয়াসিন শরীফ মজুমদারকে (৪২) গ্রেপ্তার করে পুলিশ।এরপর থেকে ফেনী জেলা কারাগারে আটক রয়েছেন তিনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!