ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৬
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

দাগনভুইয়ায় বন,পরিবেশ ও জলবায়ু মন্ত্রী

খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে

খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন বন,পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন।

সোমবার সকালে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী নদী-নালা,খাল,জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এসময় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আরও বলেছেন, সেচ ব্যবস্থা খারাপ হয়ে কৃষি উৎপাদন কমে যাবে।আমাদের কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পানির প্রবাহ দরকার।কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন করা অত্যন্ত জরুরি।খালগুলো ঠিক করে নদীর সঙ্গে সংযোগ করে দিতে হবে।তাই কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সেচ ব্যবস্থার উন্নয়ন করার জন্য খাল খনন করা অতিব জরুরি হয়ে পড়েছে।

ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে ও দাগনভুঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শফিকুল ইসলাম, বিএডিসির উপ-প্রধান প্রকৌশলী নুর নবী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুল ইসলাম, দাগনভুঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম প্রমুখ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!