ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৫
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে ৭ নেতাকর্মী নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিলের চেষ্টা,পুলিশি বাঁধায় পন্ড

 

শহর প্রতিনিধি-ফেনীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলের  চেষ্টা চালিয়েছে ৭ নেতাকর্মী ।কিন্তু তা পুলিশি বাঁধায় পন্ড হবার কথা জানান বিএনপির একটি সুত্র।বুধবার বিকালে শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

সুত্র জানায়,কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ও হোল্ডিং টেক্স বৃদ্ধির প্রতিবাদে বুধবার বিকালে ফেনী জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করার উদ্যোগ গ্রহন করে।এর আলোকে নির্ধারিত সময়ে শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে নেতাকর্মীদের উপস্থিত হতে নির্দেশনা দেন জেলা নেতারা।কিন্তু সময়মত কোন নেতাকর্মীকে উপস্থিত হতে দেখা যায়নি।

25371390_1510756095674448_1969626572_o

কিছুক্ষন পর সমবায় সুপার মার্কেটের সামনে থেকে  জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জসিম,মোটবী ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হোসেন ভুঁইয়াসহ ৭ নেতাকর্মী জেলা বিএনপির মিছিলের ব্যানার নিয়ে অগ্রসর হতে চেষ্টা করলে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়।এসময় পুলিশ ব্যানার ছিনিয়ে নিয়ে যায় বলে সুত্রটি জানান।

দলীয় একটি সুত্র জানায়,জেলা বিএনপির কমিটি গঠন প্রক্রিয়া বার বার বাধা গ্রস্থ হওয়ায় নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।এছাড়া যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতাদের বিভক্তি,গ্রেফতার আতংকের ভয়ে দলীয় নেতাকর্মীরা অনেকটা নিস্ক্রিয় হয়ে পড়েছে।ফলে তারা  দলীয় কোন কর্মসূচিতে অংশ নেয়া থেকে বিরত থাকছে বলে জানান নেতাকর্মীরা ।

বিষয়টি নিয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহেরের কোন মন্তব্য পাওয়া যায়নি।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!