ফেনী
বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৭
, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে আল-আমিন সোসাইটির তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

সোনাগাজী প্রতিনিধি- সোনাগাজী উপজেলার শ্রেষ্ঠ সমাজসেবী সংগঠন হিসেবে পুরস্কারপ্রাপ্ত আল-আমিন সোসাইটি পরিচালিত আল-আমিন আদর্শ নূরানী মাদ্রাসার আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার পশ্চিম নাজিরপুরস্থ মাদ্রাসা সংলগ্ন মাঠের এ মাহফিলের প্রধান আলোচক ছিলেন দেশখ্যাত মুফাসসিরে কুরআন ড. মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।

আল-আমিন সোসাইটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক কাজী মাওলানা এরশাদ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে চাঁদপুর আব্দুল কাদের জিলানী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আইয়ুব আলী, নবাবপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নূরুন নবী, পশ্চিম নাজিরপুর নতুন মসজিদের খতিব মাওলানা কবির আহমদ ও সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার নুরুল আবসার তাফসির পেশ করেন। এসময় নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকে গত ২৫ বছর নিয়মিত তাফসিরুল কুরআন মাহফিলসহ সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করে আসছে আল-আমিন সোসাইটি। ইতোমধ্যে মাওলানা কামাল উদ্দীন জাফরী, তারেক মনোয়ার, আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসেন তাহেরী আল জাবের আল মাদানীসহ দেশ খ্যাত অনেক আলেম এসেছেন আল-আমিন সোসাইটির এই মাহফিলে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!