ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৩
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

বাংলাদেশের বিশ্বকাপ দলে চমক আবু জায়েদ

স্বপ্নের বিশ্বকাপ খেলতে যাচ্ছেন কারা? এ নিয়ে অনেক জল্পনাকল্পনা হয়েছে। আলোচনার শেষ না হলেও অন্তত কল্পনার শেষ হলো। বিশ্বকাপের দল দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের বেশির ভাগ জায়গা নিয়ে সংশয় না থাকলেও কৌতূহল ছিল দু-তিনটি জায়গা নিয়ে। সে কৌতূহল একবারেই পূরণ করে দিল বিসিবি।

বাংলাদেশের বিশ্বকাপ দলে ১৩ জনকে নিয়ে যে খুব একটা দ্বিধা নেই, বিসিবি সভাপতি কিংবা নির্বাচকেরা আকারে-ইঙ্গিতে নানা সময়ে বলেছেন। ১৫ জনের স্কোয়াডে বাকি দুজন কে, সেটি নিয়েই ছিল যত কৌতূহল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুরে বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলটাও দিয়ে দিয়েছেন নির্বাচকেরা। বিশ্বকাপের দল ১৫ জনের হলেও আয়ারল্যান্ডের দলে আছেন ১৭ জন।

পেস আক্রমণে মাশরাফি, রুবেল, মোস্তফিজ, সাইফউদ্দিনের থাকাটা বিসিবি সভাপতি নিজেই নিশ্চিত করেছিলেন। কিন্তু পঞ্চম পেসারের জায়গায় তাসকিন আহমেদ নাকি শফিউল ইসলাম—দুজনের কথা ঘুরেফিরে এসেছে। এখানেই চমকে দিয়েছেন নির্বাচকেরা। এখনো ওয়ানডে অভিষেক না হওয়া আবু জায়েদ রাহীকে ইংলিশ কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপ দলে ডেকে নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেই ওয়ানডে খেলার অভিজ্ঞতা পাওয়ার সমূহ সম্ভাবনা আবু জায়েদের।

বাংলাদেশের বিশ্বকাপ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী।

আয়ারল্যান্ড সিরিজের বাড়তি দুজন:
ইয়াসির আলী, নাঈম হাসান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!