ফেনী
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৩
, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের গুঞ্জনে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা।

দুই বছরের কমিটি দিয়ে ৭ বছর পার

ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের গুঞ্জনে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

দুই বছরের জন্য ঘোষিত কমিটি দিয়ে ইতিমধ্যে ৭ বছর পার হয়েছে ফেনী জেলা ছাত্রদলের।এতে করে সাংগঠনিক কার্যক্রমেও গতিশীলতা হারিয়ে যাচ্ছে।এদিকে বারবার ঘোষণা দিয়েও ত্যাগী ও নির্যাতিতদের সমন্বয়ে নতুন কমিটি গঠন না হওয়ায় তৃনমুল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।তবে নির্বাচন পরবর্তীতে সম্প্রতি কমিটি দেওয়ার ঘোষণায় পদপ্রার্থী ও নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ অক্টোবর সালাহ উদ্দিন মামুনকে সভা ও মোরশেদ আলম মিলনকে সাধারণ সম্পাদক করে ফেনী জেলা ছাত্রদলের ৩৯৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল।মেয়াদ উত্তীর্ণ কমিটির অধিকাংশ নেতাই নিয়মিত শিক্ষার্থী নন।কেউ প্রবাসী, ব্যবসায়ী, ঠিকাদার এবং বিভিন্ন অপরাধ মূলক কাজে জড়িত।বিগত দিনে কিছু দায়সারা কর্মসূচি পালিত হলেও সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিতে তেমন কোনো সভার আয়োজন করা হয়নি।

এদিকে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের মধ্যে অধিকাংশ কমিটিবিহীন অবস্থায় পড়ে রয়েছে।ফলে তৃণমূল পর্যায়েও সাংগঠনিক স্থবিরতা বিরাজ করছে।যদিও ফেনী জেলা ছাত্রদলের কার্যক্রমকে গোছাতে কেন্দ্রীয় নেতাদেরর নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে।কিন্তু দুই দুই বছরেও কোনো অগ্রগতি দেখা যায়নি।তাই সেই টিমের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদলের মাঠপর্যায়ের নেতারা।অনেক নেতা কর্মীকে বিগত সময়ে দলীয় কার্যক্রমে দেখা না গেলেও ৫ আগস্টের পর তারা সক্রিয় হয়ে সুবিধা নিতে ব্যস্ত হয়ে ত্যাগী ও নির্যাতিতদের কোনঠাসা করতে ব্যস্ত হয়ে পড়েছেন বলে একাধিক সুত্র দাবি করেন।

তবে বারবার ঘোষণা দিয়েও ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা না করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও দোষারোপ করছেন নেতাকর্মীরা।অপরদিকে হতাশায় নিমজ্জিত পদপ্রত্যাশীরাও।

এদিকে নতুন কমিটি গঠনের গুঞ্জন উঠায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম আলোচনায় উঠে এসেছে।সম্ভাব্য প্রার্থীদের ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

নতুন কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছেন কাজী নজরুল ইসলাম দুলাল ও জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী এবং জুয়েল পাটোয়ারী।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন আরিফুল ইসলাম সুমন,রশিদ আহমদ মজুমদার,সাইফুল ইসলাম জিকু,ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন,তাজুল ইসলাম পাবেল ও মেজবাহ উদ্দিন মিয়াজী।

দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের সম্ভাবনায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুনভাবে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।এখন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফেনী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

পদ প্রত্যাশী কয়েক নেতা জানান, দুই বছরের ফেনী জেলা কমিটি দীর্ঘদিন ধরে থেকে যাওয়ায় অনেক নেতাই বেপরোয়া হয়ে সংগঠন বিরোধী কাজে জড়িত হয়ে পড়েছেন।কেউ কাউকে মানছেন না।এমনকি দলীয় অনেক কর্মসূচিও পৃথকভাবে পালিত হয়েছে।তবে কমিটির অনেকেই এখন শালিস বানিজ্য,ঠিকাদার,প্রবাসী,ব্যবসায়ী ও আইনজীবীসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন।

সাইফুল ইসলামসহ কয়েকজন তৃণমূল পর্যায়ের কর্মী জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পরেও এ যাবত পর্যন্ত ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি না হওয়া হতাশাজনক।ত্যাগী ও নির্যাতিতদের সমন্বয়ে কমিটি না করে যদি কোন পকেট কমিটি দেওয়া হয় তাহলে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা আরও বাড়বে,এতে করে অন্যান্য সংগঠন ফায়দা লুটে নিবে বলে আশংকা করছেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম জানান, ফেনীসহ যেসব জেলা কমিটি বাকি রয়েছে, তা অচিরেই ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!