ফেনী
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০১
, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পত্রিকার ছবি ও সংবাদ থেকে ঈদের নাটক

শহরের দেয়ালে দেয়ালে আর বাড়ির ফটকে বাড়ছে ‘টু লেট’ বিজ্ঞাপনের সংখ্যা। করোনাকালে টিকতে না পেরে এই শহর ছেড়ে গ্রামে ফিরে যাচ্ছে মধ্যবিত্তরা। দৈনিক পত্রিকায় এমন একটি সংবাদ আর বাড়ি ফেরার করুণ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘ভুল এই শহরের মধ্যবিত্তদেরই ছিল’।
আবেগী আর করুণ একটা সংসারের গল্পে সাজানো এই নাটকটি রচনা ও নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। সিএমভি’র ব্যানারে নির্মিত এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তাজজিন তিশা। ৭ দিনের ঈদ আয়োজনের অন্যতম শেষ চমক হিসেবে বিশেষ নাটকটি প্রচার হবে আজ শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে এনটিভিতে এবং ৯টা ১০ মিনিটে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
নাটকটি নির্মাণ সম্পর্কে এর নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, ঈদের কয়েকদিন আগে দেশের একটি শীর্ষ দৈনিকের ব্যাকপেইজে বড় একটি ছবি চোখে পড়ে আমার। যেখানে দেখা গেছে, একটি ছোট পিকআপের পেছনে কিছু আসবাবপত্র নিয়ে বসে আছে ছোট্ট একটা বাচ্চা ও তার বাবা-মা। খবরটা হলো, এই ছোট পরিবারটি শহরে টিকতে না পেরে ফিরে যাচ্ছে গ্রামে। ঘটনাটি আমাকে নাড়া দেয়।

এরপর দ্রুত সময়ের মধ্যে সেই ছবি আর খবরের সূত্র ধরে একটি গল্প দাঁড় করি। এমনকি নাটকের দৃশ্যে ঠিক একই ছবির মতো দৃশ্য তৈরির চেষ্টা করি। আমার ধারণা, কাজটি মানুষের হৃদয় ছোঁবে।
নির্মাতা-নাট্যকার হিমির ভাষায় নাটকটির গল্প সংক্ষেপ এমন, সাধারণত মানুষকে আমরা দুই ভাগে ভাগ করি। চরিত্রের ভিত্তিতে দুই ধরণের- ভালো মানুষ আর খারাপ মানুষ। বুদ্ধিমত্তার ভিত্তিতেও দুই ধরনের- চালাক আর বোকা। তবে অর্থনীতির ভিত্তিতে মানুষকে তিনভাগে ভাগ করা হয়েছে।
সেটি হলো উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মাঝখানে চ্যাপ্টা হয়ে যাওয়া মধ্যবিত্ত। সেই মধ্যবিত্ত সমাজের একজন নাগরিক প্রতিনিধি আশফাক। স্ত্রী আর সন্তান নিয়ে শহরে তার সাদামাটা সংসার। যে স্বপ্ন নিয়ে এই শহরে সে এসেছিল, সেই শহর ছেড়ে যেতে হবে- তা কখনো ভাবেনি। সব স্বপ্ন কি তাহলে ধূলিসাৎ হয়ে গেল নিজেদের ভুলে? নাকি মধ্যবিত্তদের স্বপ্ন দেখাই ভুল? ভেবে উত্তর পায় না আশফাক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!