ফেনী
বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৯
, ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক ফেনী বিআরটিএ’র ফিঙ্গারপ্রিন্ট বোর্ড পরিচালনায় বহিরাগত যুবক! ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের পৃথক বিক্ষোভ

 
স্টাফ রিপোর্টার-সোমবার কুমিল্লার একটি আদালতে নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ফেনীতে পৃথক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাতের নেতৃত্বে শহরের এসএসকে সড়কের খেজুর চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ইসলামপুর রোডের মাথায় গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম আকাশসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে জেলা ছাত্রদল একাংশের সাধারন সম্পাদক এস এম কায়সার এলিনের নেতৃত্বে শহরের ট্রাংক রোডস্থ হাকিমস এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তাকিয়া রোডের মাথায় গিয়ে শেষ হয়। এসময় সংগঠনটির জেলা সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, প্রচার সম্পাদক ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, পৌর আহ্বায়ক নুরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!