ফেনী
মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪১
, ৬ই সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে টর্নেডোতে ৩০ পরিবার লন্ডভন্ড ফেনীতে জুয়ার আসরে গোয়েন্দা পুলিশের অভিযান,গ্রেফতার-১৫ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনীতে সড়ক অবরোধ ফুলগাজীতে চেক জালিয়াতির ঘটনায় তিন সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক মানসিক চাপ কি হৃদরোগের কারণ হতে পারে?

ডাক্তার পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যাটমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ

 

 

শহর প্রতিনিধি-ফেনী শহরের পশ্চিম  ডাক্তার পাড়া সমাজ উন্নয়ন পরিষদের  ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা  ও পুরষ্কার বিতরণ সোমবার দিবাগত রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না।

সংগঠনটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকতেয়ার ইসলাম মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন সুবচন নাট্যদলের প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন সাইমুম ,হায়দার ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সামীম হায়দার ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন রাজিব।

এসময় দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার ও ফেনীর কথা ডটকমের সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী,শহর প্রতিনিধি শেখ মারুফ,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল মাহমুদ সৈকত ,পৌর সভাপতি ইয়াসিন আরাফাত রাজু,ফেনী  কলেজ সাধারন সম্পাদক রবিউল হক রবীন ও ছাত্রলীগ নেতা শওকত ওসমান তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলাটি এ,বি ও সি গ্রুপ ক্যাটাগরীতে অনুষ্ঠিত হয়।এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!