ফেনী
সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৪
, ৫ই সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে টর্নেডোতে ৩০ পরিবার লন্ডভন্ড ফেনীতে জুয়ার আসরে গোয়েন্দা পুলিশের অভিযান,গ্রেফতার-১৫ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনীতে সড়ক অবরোধ ফুলগাজীতে চেক জালিয়াতির ঘটনায় তিন সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক মানসিক চাপ কি হৃদরোগের কারণ হতে পারে?

সোনাগাজীতে টর্নেডোতে ৩০ পরিবার লন্ডভন্ড

ফেনীর সোনাগাজীতে ১ মিনিটের হঠাৎ টর্নেডোতে ৩০টি পরিবার লন্ডভন্ড হয়ে গেছে।রোববার বেলা সাড়ে এগারোটার দিকে মতিগঞ্জ ইউনিয়নের মধ্যমে স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, বিকট শব্দে হঠাৎ টর্নেডো বয়ে যায। এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। টর্নেডোর কারণে চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা, ২০টির মত ছোট বড় ঘর উড়ে যায়। ৩০ টি পরিবারের বৈদ্যুতিক মিটারও উড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ করে ঘর, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ধুমড়েমুচড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়েছি। ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখেছি। তাদেরকে সরকারিভাবে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, তিনি খবর পেয়েছেন। জেলা সদরে জেলা প্রশাসনের এক সভায় যুক্ত থাকায় ঘটনাস্থলে যেতে কিছুটা বিলম্ব হযেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!