ফেনী
সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৩
, ৫ই সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে টর্নেডোতে ৩০ পরিবার লন্ডভন্ড ফেনীতে জুয়ার আসরে গোয়েন্দা পুলিশের অভিযান,গ্রেফতার-১৫ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনীতে সড়ক অবরোধ ফুলগাজীতে চেক জালিয়াতির ঘটনায় তিন সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক মানসিক চাপ কি হৃদরোগের কারণ হতে পারে?

ফেনীতে জুয়ার আসরে গোয়েন্দা পুলিশের অভিযান,গ্রেফতার-১৫

ফেনীতে আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টায় পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌর এলাকার চাঁড়িপুরের ইসমাইল ম্যানশনে অভিযান পরিচালনা করে। এসময় ভবনের ৪ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে ১৫ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- আনোয়ার হোসেন (৫০), মো. আইয়ুব (৬১), সুজন মোহন্ত (৩৮), আবুল বাশার ভূঁইয়া ওরফে বাশাইন্যা (৪৪), মো. শাহীন (২৮), ওসমান গণি (৩৫), ওমর ফারুক খোকন (৪৮), আনোয়ার হোসেন (৪৫), শরিফ হোসেন (২৯), মো. ইব্রাহিম (৩৯), মো. রনি (২২), মো. শাহেদ (২৪), আবুল হাশেম (৩০), মো. আনিছুর রহমান (৫৫) ও মিজান রহমান (৪৫)। তারা ফেনী জেলাসহ নোয়াখালী, কুমিল্লা ও চণ্ডিপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

ফেনী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন,আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!