ফেনী
বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৯
, ১লা সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক মানসিক চাপ কি হৃদরোগের কারণ হতে পারে? ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা

ফেনীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

 
শহর প্রতিমিধি-ফেনীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে শনিবার সকালে জেলা যুবলীগের আয়োজনে পৌর চত্বরের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কলেজ রোড, মিজান রোড, ট্রাংক রোড প্রদক্ষিণ করে শহরের দোয়েল চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বিকম, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন ও ফেনী পৌর যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম ভূঞা।

23472933_834825846691625_7414521095303401611_n

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, জেলা যুবলীগ নেতা লুৎফুর রহমান খোকন হাজারী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, গাজী খালেদ ইমাম জুয়েল, তৌহিদুর রহমান হানিফসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও পুস্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!