ফেনী
রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৭
, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে আলোচনায় জামায়াত নেতা তৌহিদ উচ্চশিক্ষায় নতুন মাইলফলক ছুঁলেন সাংবাদিক রাজীব মাসুদের সহধর্মিণী ফেনীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শেখ হাসিনাসহ আসামিদের ফাঁসি কার্যকর সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের স্মরণ সভা বাশঁখালীর বন্যা দূর্গতদের ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশনের নগদ অর্থ প্রদান ব্যবসা-বাণিজ্য প্রসারে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে ফেনীতে ৭ নারী-শিশুকে বিএসএফের পুশইনের চেষ্টা,ঠেকাল বিজিবি ফেনীতে অ্যাডভোকেট আলাউদ্দিন বিন ওয়াদুদ ‘ল চেম্বারের যাত্রা শুরু সোনাগাজীতে টর্নেডোতে ৩০ পরিবার লন্ডভন্ড

ফেনীতে ১০ম শ্রেনীর ছাত্রী অপহরণ

 

স্টাফ রিপোর্টার-ফেনী সদরের কাজীরবাগে ১০ম শ্রেনীর ছাত্রী সাজেদা আক্তারকে (১৬) অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা অংশ নিতে গেলে স্কুলের শ্রেনী কক্ষ থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মেয়েটির পিতা শাহ আলম বাদী হয়ে জাকির হোসেন,শুভ এর নাম উল্লেখ করে  আরো ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে ফেনী মডেল থানায় এজাহার দায়ের করেছেন।

সূত্র জানায়, ওই ইউনিয়নের পশ্চিম গিল্লাবাড়িয়ার শাহ আলমের মেয়ে সাজেদা আক্তার হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন বিভিন্ন সময়ে উত্যক্ত করত জাকির। এসময় জাকির তাকে প্রেমের প্রস্তাব দিলে সে  তা প্রত্যাখান করে। এতে ক্ষিপ্ত হয়ে জাকির ।পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাকির ও শুভ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শ্রেনি কক্ষ থেকে সাজেদাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার পিতা শাহ আলম। জাকির পশ্চিম কাজীরবাগের সুজু মিয়ার ছেলে।

এ ঘটনায় মেয়েটির পিতা শাহ আলম বাদী হয়ে জাকির হোসেন,শুভ এর নাম উল্লেখ করে  আরো ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে ফেনী মডেল থানায় এজাহার দাখিল করেছেন।

এ ব্যপারে ফেনী মডেল থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি আসামীদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!