ফেনী
সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৩
, ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন,সোনাগাজীকে হারিয়ে ফেনী সদর বিজয়ী

 

শহর প্রতিনিধি- ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে ।বুধবার বিকালে শহরের ভাষা শহীদ সালাম ষ্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আবদুল মান্নান ।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনোজ কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম সরকার,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম,ফেনী পৌর মেয়র হাজী আলা উদ্দিন।

এসময় পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা পরিষ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিকেএম এনামুল করিম,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহার,যুগ্ন সম্পাদক শুসেন চন্দ্র শীল,ফেনী পৌর কাউন্সিলর সাইফুর রহমান সাইফু,বাহার উদ্দিন বাহার,আবু ইউছুপ বাদলসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টে জেলার ৬ উপজেলা থেকে ৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে ক গ্রুপের ফেনী সদর উপজেলা দলের সাথে সোনাগাজী উপজেলা দল অংশ নেয়।এতে বিজয় লাভ করে ফেনী সদর উপজেলা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!