ফেনী
মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৩
, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সারাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে ফেনীতে পুলিশের চেক পোস্ট

 

সদর প্রতিনিধি-সারাদেশে রোহিঙ্গা নাগরিকরা যেন ছড়িয়ে যেতে না পারে সে লক্ষ্যে ফেনীতে চেক পোস্ট স্থাপন করেছে পুলিশ।সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় এ কার্যক্রমের উদ্ধোধন করেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার।এসময় তিনি বেশ কয়েকটি গাড়ি তল্লাশি করেন।

পরে পুলিশ সুপার সাংবাদিকদের জানান,রোহিঙ্গারা যেন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যেতে না পারে সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কয়েকটি স্থানে পুলিশের চেক পোস্ট স্থাপন করা হয়েছে। এটি নিয়মিত অব্যাহত থাকবে।মহাসড়কের পাশাপাশি রেলপথেও নজরদারী করা হয়েছে। আশাকরি এর মধ্যে দিয়ে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ রোধ করা যাবে ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) উক্য সিং মারমা, ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক, গোয়েন্দা পুলিশের ওসি আহাম্মদ নাছির উদ্দিন, ডিআইও-১ মোহাম্মদ শাহীনুজ্জামাশণশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বিপ রায়, মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত; ১৫ অক্টোবর লালপুলে রোহিঙ্গা নাগরিক হাফেজ মোহাম্মদ আবদুল্লাহকে আটক করে পুলিশ ।এরপর জেলা পুলিশ প্রশাসন যানবাহনে এই তল্লাশির লক্ষ্যে এই চেক পোষ্ট বসানোর সিদ্ধান্ত নেয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!