ফেনী
শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৩
, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফেনীতে জয়নাল হাজারীর বিরূদ্ধে মেয়রের জিডি

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন হাজারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন।বৃহস্পতিবার দুপুরে জীবনের নিরাপত্তা চেয়ে মেয়র খোকন সোনাগাজী মডেল থানায় এ জিডি (নং-২৪৭) দায়ের করেন।

জিডিতে মেয়র উল্লেখ করেন , গত ০১ আগস্ট বিকেলে ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন হাজারী কিছু লোকজনের উপস্থিতিতে ফেনীর মাষ্টার পাড়াস্থ তার বাসভবনের সামনে তিনি আমার নাম বিকৃত করে আক্রমণাত্মক ভাবে বলেন যে , “সোনাগাজী পৌরসভার মেয়র খোকন্না (খোকন) জানতে চাই, আজকে তোরা ফেনী শহরের কোথায় আছিস, এখানে যারা আছে তারাই তোমাদেরকে যখন যেখানে পাইবে কাটিয়া টুকরো টুকরো করবে। বঙ্গবন্ধু কে ছাড়াই আমরা দেশ স্বাধীন করেছি। আমার বিরদ্ধে তার উস্কানি মূলক , বিতর্কিত, ওদ্ধত্যপূর্ণ বর্নিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দলীয় নেতা কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। তার
ওদ্ধত্যপূর্ণ বক্তব্যের কারনে আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমি আশঙ্কা করছি যে, জয়ণাল হাজারীর নির্দেশে তার সন্ত্রাসীরা আমাকে খুন ও জখম করতে পারে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!