ফেনী
শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৬
, ৩রা সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনীতে সড়ক অবরোধ ফুলগাজীতে চেক জালিয়াতির ঘটনায় তিন সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক মানসিক চাপ কি হৃদরোগের কারণ হতে পারে? ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী

পরশুরামে সাংবাদিকতা বিষয়ে দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

ফেনীর পরশুরামে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার পরশুরাম প্রেসক্লাবের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার এসএম আল আমিন।

এতে প্রশিক্ষক ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কন্ঠের সাবেক জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা ও দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ।

পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।

পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন ও নির্বাহী সদস্য গাজী মাসুদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম থানার ওসি মোঃ আব্দুল হাকিম,সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান আসিফ, কবি শামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক, কর্মচারী সমিতির সভাপতি জয়নাল আবেদীন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ৪২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!