অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা।বৃহস্পতিবার রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এগিয়ে থাকা প্রার্থীরা হলেন, ফেনী-১ আসনে রফিকুল আলম মজনু,ফেনী-২ আসনে অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ও ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু।
জানা গেছে, ফেনী-১ আসনে ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু পেয়েছেন ৬৫,৭১৫ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন পেয়েছেন ৩৯,৮৪৯ ভোট
ফেনী-২ আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন ভিপি পেয়েছেন ৫৮০০১ ভোট ,তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৩১৯৮৩ ভোট।
ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা: ফখরুদ্দিন মানিক পেয়েছেন ৮৪ হাজার ৮১২ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা ঘটিকা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত জেলার তিনটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, জেলার ৩টি সংসদীয় আসনে ৪শ ২৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়।সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য ফেনী-২ ও ৩ আসনে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় ফেনী-১ আসনে বিজিবি মোতায়েন ছিল।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) সাইফুল ইসলাম জানান, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়।সুষ্ঠু ভোট গ্রহণের জন্য জেলায় পুলিশের ৩৬টি মোবাইল টিম ও প্রতি উপজেলায় স্ট্রাইকিং ফোর্স এবং সব উপজেলায় আনসার-র্যাব দায়িত্ব পালন করে।
প্রসঙ্গত: ফেনী ১ আসনে ১শ ২১টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৪শ ৩২ জন।এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭শ ৩৩ জন, নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৬শ ৯৬ জন ও হিজড়া ভোটার ৩ জন ও ফেনী-২ আসনে ১শ ৪৬টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ২৪ হাজার ৩শ ৩৩ জন।এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৬শ ৩০ জন, নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৭শ জন ও হিজড়া ভোটার ৩ জন এবং ফেনী-৩ আসনে ১শ ৬১টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ১শ ৫৪ জন।এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৪ হাজার ৫শ ৯৫ জন, নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ৫শ ৫৭ জন ও হিজড়া ভোটার ২ জন।



