ফেনী
শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২০
, ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীতে নির্বাচনী সমাবেশে তারেক রহমান

ধানের শীষ জয়ী হলে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাবো

সকল ষড়যন্ত্র মোকাবিলা করে এবারের নির্বাচনে ধানের শীষ জয়ী হলে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার সন্ধ্যার দিকে ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এসময় তারেক রহমান আরও বলেন,বৃহত্তর নোয়াখালীতে অতিথিও ধানের শীষের সকল প্রার্থী নির্বাচিত হয়েছেন।এবারের নির্বাচনেও ধানের শীষের প্রার্থীদের জয়ী করার জন্য কাজ করে যেতে হবে এবং ভোটের দিন ভোর বেলায় ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করাতে হবে।

এর আগে রোববার বিকাল ৩ টায় ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভা শুরু হয়।এসময় কেন্দ্রীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বৃহত্তর নোয়াখালী এলাকার সংসদ সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন।

এদিকে সমাবেশ শুরুর আগ থেকে মাঠে জড়ো হতে থাকে বিএনপির নেতাকর্মীরা।

সভা উপলক্ষে সকাল ও দুপুর থেকে কেউ এসেছেন দলবেঁধে, কেউ কেউ আবার একাকি এসে মাঠে অবস্থান নেন। দীর্ঘ দুই যুগ পর দলের চেয়ারম্যান তারেক রহমানের ফেনী আগমন ও মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। মহাসমাবেশের আশপাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।এছাড়া সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!