ফেনী
বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৫
, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে এসএসসি-দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ হাজার শিক্ষার্থী তারানিবাস সিটি কমপ্লেক্স মসজিদের সভাপতি মানিক ও সাধারণ সম্পাদক এড.মিন্টু ফেনীতে ১১০৫টি কেন্দ্রে হাম রুবেলা টিকা পাবে ১ লাখ ৯৩৪২১ শিশু ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের গুঞ্জনে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান

ফেনীতে ১১০৫টি কেন্দ্রে হাম রুবেলা টিকা পাবে ১ লাখ ৯৩৪২১ শিশু

ফেনীতে ২০এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।এ সময়ের মধ্যে জেলার সর্বমোট ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সারাদেশের ন্যায় ফেনী জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল শুরু হবে।এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশুকে ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে।

১১ কর্মদিবস ব্যাপার এই ক্যাম্পেইনের প্রথম ৮ কর্মদিবস কমিউনিটি ও পরবর্তী ৩ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে।টিকাদান ক্যাম্পেইনে ফেনী জেলার কমিউনিটিতে লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৫ হাজার ২২৯ ও শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা ২৮ হাজার ১৯২, মোট লক্ষ্যমাত্রা ১ লাখ ৯৩ হাজার ৪২১।

২০ এপ্রিল সোমবার হতে প্রতি কর্মদিবসে ফেনী জেলার ৭টি স্থায়ী ও ১০৯৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ১১০৫টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশুদের ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে।যারা ইতঃপূর্বে রুটিন ইপিআই টিকাদান কর্মসূচির আওতায় ২ ডোজ এমআর টিকা নিয়েছেন, তাদেরকেসহ ৬-৫৯ মাস বয়সি সব শিশুকে এই ক্যাম্পেইনে ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে।

প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রগুলোতে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।টিকা গ্রহণের জন্য vaxEPI.gov.bd এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্যাম্পেইনের পাশাপাশি রুটিন ইপিআই কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।

এসময় ফেনী জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন, ডা. আমির খশরু তারেকসহ কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!