ফেনী শহরের ট্রাংক রোডস্থ তারানিবাস সিটি কমপ্লেক্স মসজিদের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি পদে তারানিবাস সিটি কমপ্লেক্সের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম মিন্টু নির্বাচিত হন।
সম্প্রতি ঘোষিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন,সিনিয়র সহ-সভাপতি এড.ফরিদ উদ্দিন খান নয়ন,সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের লিংকন,সহ-সাধারণ সম্পাদক দলিল লেখক আরিফ হায়দার,কোষাধ্যক্ষ সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ও সদস্য শাফায়াত হোসেন রতন,এড.আনোয়ার হোসেন,এড.নাছের উদ্দিন মিয়াজী,আব্দুস সালাম চৌধুরী,এড.সাইফ উদ্দিন মজুমদার শাহীন,এড.আলাউদ্দিন বিন ওয়াদুদ,ব্যবসায়ী সৈয়দ মহি উদ্দিন রাজু ও আব্দুর রব,শিক্ষানবিশ আইনজীবী মো: সাহাব উদ্দিন ও ইব্রাহিম খলিল।



