আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও দাখিল (সমমান) পরীক্ষা।এবার ফেনী জেলার ৩৭টি কেন্দ্রে ৩শ ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২ হাজার শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিচ্ছে।এরমধ্যে ১শ ৯৯টি স্কুল থেকে ১৪ হাজার ৯শ ৪৩জন, ১শ ৭টি মাদরাসা থেকে দাখিলে ৫ হাজার ৯শ ৭৭জন এবং ২০টি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ১শ ৬৯জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, ফেনী সদর উপজেলায় ৭টি কেন্দ্রে ৬৭টি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ৬ হাজার ৭শ ১ জন ও দাখিলে ২টি কেন্দ্রে ২৫টি মাদ্রাসা থেকে ৫ হাজার ৪২৫ জন, পরশুরাম উপজেলায় ১টি কেন্দ্রে ১৫টি স্কুল থেকে এসএসসিতে ৭৯৩ জন ও দাখিলে ১টি কেন্দ্রে ১১টি মাদ্রাসা থেকে ৫০২ জন, ফুলগাজী উপজেলায় ২টি কেন্দ্রে ২৪টি স্কুল থেকে এসএসসিতে ১ হাজার ৪৭৯ জন ও দাখিলে ১টি কেন্দ্রে ৭টি মাদ্রাসা থেকে ৩৩১ জন, ছাগলনাইয়া
উপজেলায় ৩টি কেন্দ্রে ৩০টি স্কুল থেকে এসএসসিতে ১ হাজার ৪৮৩ জন ও দাখিলে ১টি কেন্দ্রে ২২টি মাদ্রাসা থেকে ১ হাজার ১৪৪ জন, সোনাগাজী উপজেলায় ৪টি কেন্দ্রে ২৫টি স্কুল থেকে এসএসসিতে ১ হাজার ৯০৮ জন ও দাখিলে ২টি কেন্দ্রে ২১টি মাদ্রাসা থেকে ৫০৯ জন, দাগনভূঞা উপজেলায় ৪টি কেন্দ্রে ২৮টি স্কুল থেকে এসএসসিতে ২ হাজার ৫৭৯জন ও দাখিলে ২টি কেন্দ্রে ২৩টি মাদ্রাসা থেকে ১হাজার ৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া সকল উপজেলায় এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ হাজার ১৬৯জন শিক্ষার্থী অংশ নেবে।
সূত্র আরও জানায়, ইতিমধ্যে প্রয়োজনীয় সংখ্যক ভিজিলেন্স টিম গঠন, ট্যাগ অফিসার নিয়োগ, পরিদর্শক নিয়োগ,আসন বিন্যাস, মেডিকেল টিম গঠন, যানজট নিরসন ও কেন্দ্রে পুলিশ মোতায়েন, পুলিশ ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পরীক্ষা চলাকালীন সময়ে জেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক জানান, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।পরীক্ষা চলাকালীন নিরাপত্তার দায়িত্বে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।



