ফেনী
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৭
, ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক ফেনী বিআরটিএ’র ফিঙ্গারপ্রিন্ট বোর্ড পরিচালনায় বহিরাগত যুবক! ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা

সশস্ত্র বাহিনী দিবস আজ

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে।দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথকভাবে বাণী দিয়েছেন।

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!