ফেনী
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৮
, ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক ফেনী বিআরটিএ’র ফিঙ্গারপ্রিন্ট বোর্ড পরিচালনায় বহিরাগত যুবক! ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হওয়া উচিত

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে গণমাধ্যম মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হওয়া উচিত। ডাটাবেজের আওতায় আনতে পারলে অপসাংবাদিকতা বন্ধ হবে। ডাটাবেজ তৈরিতে প্রথম দিকে ভুলভ্রান্তি থাকতে পারে। তবে শুরুটা আমরা করতে চাই।

মঙ্গলবার সন্ধ্যায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!