ফেনী
মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩১
, ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

একরাম হত্যা মামলার আসামী আবিদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী

 

শহর প্রতিনিধি-ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী আবিদুল ইসলাম আবিদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছে আদালত।

বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে একরাম হত্যা মামলার নিয়মিত হাজিরা চলাকালে আদালতে সে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে  এ গ্রেপ্তারী পরোয়ানা জারী করে বিচারক আমিনুল হক। গত কার্য দিবসেও আবিদ আদালতে অনুপস্থিত ছিল।সে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লায়লা জেসমিন বড় মনির ছেলে।

এ মামলায় আবিদ,অনিকসহ তিন জন আসামি জামিনে পেয়ে পালিয়ে যায়।ইতিপুর্বে আদালত তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছিল।এদিকে উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় আরো দুই আসামি ফেনী কারাগার থেকে মুক্তির অপেক্ষার রয়েছে।অপরদিকে মামলার নিয়মিত সাক্ষ্য গ্রহণে মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সাক্ষ্য প্রদান অব্যাহত রয়েছে।আগামীকাল বৃহস্পতিবারও তিনি আদালতে সাক্ষ্য প্রদান করবেন।

এর আগে সকালে কুমিল্লা কারাগার থেকে মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার,আ’লীগ নেতা জিহাদ চৌধুরীসহ ফেনী কারাগারে বন্ধি ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।এ মামলার ৫৬ জন আসামির মধ্যে জামিনে রয়েছে ২৩ জন।১৪ জন পলাতক রয়েছে ।র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে একজন।

প্রসঙ্গত;২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!