ফেনী
শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৪
, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীর সফরপুরে ডাকাতি,১২ লাখ টাকার মালামাল লুট

 
সোনাগাজী প্রতিনিধি-রোববার গভীর রাতে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের রহিম উল্যাহর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ঘর থেকে স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল ।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে রাতে সফরপুর গ্রামের রহিম উল্যাহর বাড়িতে ১০-১২ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত দল হানা দেয়। তারা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ৪টি আলমিরার তালা ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩লাখ টাকা, ৪টি মোবাইল ফোন, ২টি চার্জ লাইট, কাপড়-চোপড়সহ ১২ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতি কাজে ব্যবহৃত একটি বড় চোরা উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!