ফেনী
শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৭
, ৩রা সফর, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনীতে সড়ক অবরোধ ফুলগাজীতে চেক জালিয়াতির ঘটনায় তিন সরকারি কর্মচারী সাময়িক বরখাস্ত ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক মানসিক চাপ কি হৃদরোগের কারণ হতে পারে? ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী

ফেনীতে দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে মণ্ডপ পাহারায় থাকবে বিএনপি নেতাকর্মীরা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাশকতা ঠেকাতে মণ্ডপ পাহারায় থাকবে ফেনী জেলা বিএনপি নেতাকর্মীরা।মঙ্গলবার দুপুরে ফেনী শহরের সালাম কমিউনিটি সেন্টারে পূজা উদযাপন কমিটি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবক টিম গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ হারুন।
সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব ও জালাল উদ্দিন মজুমদার প্রমুখ।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় এসময় যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক,আনোয়ার হোসেন পাটোয়ারীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!