ফেনী
রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৮
, ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বাবা হওয়ার সুখবর দিলেন রুবেল

প্রায় তিন বছর আগে অনেকটা নীরবে নিভৃতেই নিজ গ্রামের মেয়ে ইসরাত জাহান দোলার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। নিজের বিয়ের খবরটিও প্রাথমিকভাবে খোলামেলাভাবে জানাননি তিনি।

প্রায় বছর দেড়েক পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে স্ত্রী দোলার ছবিসহ জানিয়েছিলেন বিয়ের খবর। তবে নিজের প্রথম সন্তান হওয়ার খবর জানানোর জন্য কোনো ভুল করেননি রুবেল।

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজের মাধ্যমে নিজের বাবা হওয়ার খবর ভক্ত-শুভাকাঙ্খীদের দিয়েছেন রুবেল। একই সঙ্গে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও অনাগত সন্তানের জন্য।

আনন্দের সঙ্গে নিজের বাবা হওয়ার খবর জানিয়ে রুবেল লিখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে।’

সকলের কাছে দোয়া চেয়ে রুবেল আরও লিখেন, ‘সবাই আমার স্ত্রীর জন্য ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ্‌ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!