ফেনী
সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৮
, ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক ফেনী বিআরটিএ’র ফিঙ্গারপ্রিন্ট বোর্ড পরিচালনায় বহিরাগত যুবক! ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান

সোনাগাজীতে ডাকাত ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৬ জন গ্রেফতার

সোনাগাজী প্রতিনিধি- সোনাগাজীতে অভিযান চালিয়ে শনিবার রাতে সাজাপ্রাপ্ত, ডাকাত ও মাদক বিক্রেতাসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ ২শ পিস ইয়াবা উদ্ধার করে।
সূত্র জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রাম থেকে ডাকাতি প্রস্তুতিকালে মো: ইসমাঈল (৩০), মো: মামুন (২৭) ও মো: শিপন (২৫) নামের তিন যুবককে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
একইদিন সন্ধ্যায় উপজেলার নবাবপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের বিয়ে অনুষ্ঠান থেকে ২০০৭ সালের চেক প্রতারণার এক মামলায় দুই বছর একমাসের সাজাপ্রাপ্ত আসামী  সুনীল সরকার (৪৮) কে গ্রেফতার করে পুলিশ।
একইদিন রাতে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের মনগাজী বাজার এলাকা থেকে মাদক বিক্রিকালে মাহমুদুল হক গবি (৪৫) ও ইসমাঈল হাসেনকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নীল রঙয়ের পলিথিনে মোড়ানো একটি ব্যাগ থেকে ২শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!