ফেনী
বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২২
, ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক ফেনী বিআরটিএ’র ফিঙ্গারপ্রিন্ট বোর্ড পরিচালনায় বহিরাগত যুবক! ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা

জয়নাল হাজারী আওয়ামী লীগের উপদেষ্টা প‌রিষ‌দের সদস্য  নির্বাচিত  

আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ফেনীর জয়নাল হাজারী। এক সময়ের আলোচিত এই সংসদ সদস্যের উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জানা গেছে, প্রধানমন্ত্রীর ভারত সফর সামনে রেখে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, য্গ্মু-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানকসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা বুধবার গণভবনে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন। এসময় জয়নাল হাজারীকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তির বিষয়টি চূড়ান্ত হয়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ফেনীর এই সাবেক সংসদ সদস্য। গত সেপ্টেম্বরে জয়নাল হাজারীর চিকিৎসার জন্য ৪০ লাখ টাকা অনুদানও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে ভালোভাবে চিকিৎসা করানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় বিশ বছরের বেশি সময় ধরে ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে তিনবার সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। ২০০১ সালের ১৭ আগস্ট যৌথবাহিনীর অভিযানের মুখে ফেনী থেকে দেশান্তরী হন একসময়ের দাপুটে আওয়ামীলীগ নেতা জয়নাল হাজারী। নানা বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে ২০০৪ সালে দল থেকে বহিষ্কৃত করা হয় হাজারীকে। ২০০৯ সালে মামলার স্তুপ নিয়ে দেশে ফিরেন। একেএকে সব মামলা থেকে অব্যাহতি পেলেও হারানো প্রভাব ফিরে পাননি। ২০১০ সাল থেকেই রাজধানীতে বসবাস করছেন। জয়নাল হাজারী ‘হাজারিকা প্রতিদিন’ নামে একটি দৈনিক পত্রিকা সম্পাদনা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!