ফেনী
শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৫
, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

ফেনীর সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ইকবাল হোসেন (৩৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন আজম খান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত ইকবালের বিরুদ্ধে মীরসরাই থানাসহ ফেনী জেলার পাঁচটি থানায় মোট ৩৭টি মামলা রয়েছে।

নিহত ইকবাল পূর্ব ছাড়াইতকান্দি গ্রামের মৃত আবদুর রবের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রঞ্জিত কুমার বডুয়া জানান, ওই সময় ছাড়াইতকান্দি গ্রামে একদল ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল-এমন গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ডিবি পুলিশের একটি দল ওই গ্রামে যৌথ অভিযান চালায়।পুলিশের আভিযানিক দল আজম খান মার্কেটের সামনে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি করে।

এ সময় পুলিশও পাল্টা গুলি করলে ইকবাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার সহযোগিরা পালিয়ে যায়। পরে ইকবালকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!