ফেনী
রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৪
, ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক ফেনী বিআরটিএ’র ফিঙ্গারপ্রিন্ট বোর্ড পরিচালনায় বহিরাগত যুবক! আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

সোনাগাজীতে গৃহবধুর আত্মহত্যা

ফেনীর সোনাগাজীতে পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদাউস মিলি (১৯) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের হুসেন বক্তের বাড়িতে নিজ ঘরে গলায় ওড়না পেঁছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

পুলিশ, এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, ওই বাড়ির মৃত কামাল উদ্দিনের কন্যা জান্নাতুল ফেরদাউস মিলির সাথে ৯ মাস পূর্বে চরমজলিশপুর ইউনিয়নের চরবদরপুর গ্রামের সিরাজ নেতার বাড়ির আজহারুল ইসলাম মুরাদের সাথে বিয়ে হয়। গত ১০/১২দিন পূর্বে পিতার বাড়িতে বেড়াতে যায় মিলি। দাম্পত্য কলহের জের ধরে সোমবার রাত ১১টার দিকে স্ত্রীর সাথে (শ্বশুর বাড়িতে) মুরাদের কথা কাটাকাটি হয়। স্বামীর সাথে ঝগড়ার কারণে নিজের শয়ন কক্ষ থেকে বের হয়ে পাশের কক্ষে গিয়ে সবার অগোচরে বুতের (আড়ার) সাথে নিজের ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মিলি।খবর পেয়ে রাতেই পুলিশ মিলির লাশ উদ্ধার করে। মঙ্গলবার দুপরে ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ ব্যপারে তার ভাই এমরান উদ্দিন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!