ফেনী
শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫২
, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সোনাগাজীতে গৃহবধু পিংকি হত্যা মামলার ৫ আসামি কারাগারে

সোনাগাজী প্রতিনিধি- সোনাগাজীতে গৃহবধু খায়রুন নাহার পিংকি হত্যা মামলার প্রধান অাসামী মাইন উদ্দিন,তার ভাই জসিম উদ্দিন,শাশুড়ি ওহিদের নেছা, জসিমের স্ত্রী কাজল অাক্তার, বড় ভাই জয়নালের স্ত্রী লাকী অাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার ফেনীর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অাদালতের মাধ্যমে ধৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাজুল ইসলাম জানান,জিজ্ঞাসাবাদের জন্য অাদালতে ধৃতদের রিমান্ড অাবেদন করা হয়েছে। এর আগে সোনাগাজী পৌরসভাস্থ তুলাতুলি গ্রামের কামাল বেপারি বাড়ীর নুর নবীর মেয়ে পিংকির সাথে পারিবারিক ভাবে চর সাহাভীকারী গ্রামের টেন্ডল বাড়ীর অাবদুল শুক্কুরের ছেলে মাইন উদ্দিনের বিয়ে হয়।

পিংকির ভাই বেলায়েত জানান, বিয়ের পর থেকে বিভিন্ন কৌশলে যৌতুক দাবী করে পিংকির স্বামী পক্ষের লোকজন। দাবী অনুযায়ী একাধিকবার যৌতুক দিয়েছিল পিংকির পরিবার। সর্বশেষ বিদেশ যাওয়ার বায়না ধরে যৌতুক দাবী করে স্বামী মাইন উদ্দিন। দাবীকৃত যৌতৃক না পেয়ে নানাভাবে মাইন উদ্দিন ও তার পরিবারের লোকজন পিংকির ওপর নির্যাতন চালায়।

সর্বশেষ ২৪ জুলাই বিকালে তাকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!