ফেনী
বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩১
, ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক হস্তান্তর ছাগলনাইয়ায় সাংবাদিক নিজামের উপর হামলা মামলায় গ্রেপ্তার ১ ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক ফেনী বিআরটিএ’র ফিঙ্গারপ্রিন্ট বোর্ড পরিচালনায় বহিরাগত যুবক! ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা

২১শে আগস্টে নিহতদের স্মরণে ফেনীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভয়াল ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ফেনীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, পৌর সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল হাজারী, যুব মহিলা লীগের সভাপতি হাছিনা আক্তার নিঝুম প্রমুখ। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!