ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২১
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

শর্শদিতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফেনী সদর উপজেলার শর্শদিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ইউনিয়ন যুবলীগের আয়োজনে সোমবার বিকালে মোহাম্মদ আলী ফুড প্যালেসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

শর্শদি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইলিয়াস ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
ওমর ফারুক মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফসার আপন,শর্শদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম,ইউপি চেয়ারম্যান জানে আলম,ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ,জেলা যুবলীগের সহ- সম্পাদক আজিমুর রহমান,
ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর শুক্কুর মানিক।
এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবের নেতৃত্বে শহরের জেল রোডস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!