ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৩
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ

ফেনীতে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকে ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আব্দুর শুক্কুর মানিকের নেতৃত্বে ৫০/৬০ জন ছাত্রলীগের নেতাকর্মী উপজেলার ধলিয়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের মধ্যম ধলিয়া গ্রামের কৃষক ছোট্টনের ১শ ২০ শতাংশ জমির ধান মাঠ থেকে কেটে বাড়িতে তুলে দেন।এসময় ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোশাররফ হোসেন সুমন, সাহাব উদ্দিন রিপাত,তথ্য ও প্রযুক্তি সম্পাদক একরামুল হক মাসুম, ধলিয়া ইউনিয়ন সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মিশু, সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ ইয়ারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষক ছোট্টন জানান, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে।মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কীভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, কীভাবে অর্থের সংস্থান হবে- এ চিন্তায় অসহায় হয়ে পড়েছিলেন।এ সময় সাহায্য করতে আসে ছাত্রলীগের একদল নেতা-কর্মী। ধান কাটা থেকে শুরু করে ঘরে আনা পর্যন্ত সব করে দিয়েছে তারা।

এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সময়ে জেলাব্যাপী কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!