ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৭
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বালিগাঁও ৭নং ওয়ার্ড  আওয়ামীলীগের সম্মেলন

ফেনী জেলা আওয়ামীলীগকে আরো গতিশীল ও শক্তিশালী করার অংশ হিসেবে সদর উপজেলার বালিগাঁও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য নুরের নবী ভুইয়া রাজু,সদর উপজেলা যুগ্ম- সাধারণ সম্পাদক মীর হোসেন দুলাল,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল,স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার,বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শহীদুল ইসলাম,যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু।

সম্মেলনে নিজাম উদ্দিন হাজারী এমপি ও শুসেন চন্দ্র শীলের প্রতি আস্থা রেখে কেউ সভাপতি- সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা দেননি।উক্ত পদে নিজাম হাজারী ও শুসেন শীল যাদেরকে নির্বাচিত করা ভালো মনে করবে তাদেরকে সাদরে গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!